৮ ব্র্যান্ডের স্কিনক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি শনাক্ত, সতর্ক করল বিএসটিআই


প্রকাশিত: ০৩:৫০ ৫ আগস্ট ২০২৬
দেশের বাজারে বিক্রি হওয়া কয়েকটি ত্বক ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি (পারদ) শনাক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে, এসব পণ্য ব্যবহার করলে ত্বক, কিডনি ও স্নায়ুতন্ত্রের ওপর গুরুতর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাই জনসাধারণকে এসব পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বাজারে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি হতে দেখা যাচ্ছে। এর বেশিরভাগই বৈধ আমদানি প্রক্রিয়ার বাইরে বিভিন্ন অননুমোদিত উপায়ে দেশে প্রবেশ করছে। ফলে এসব পণ্যের মান ও নিরাপত্তা নিয়মিতভাবে যাচাই করা সম্ভব হয় না।
বাজার থেকে সংগ্রহ করা কয়েকটি স্কিনক্রিম পরীক্ষাগারে বিশ্লেষণ করার পর আটটি ব্র্যান্ডে বাংলাদেশে অনুমোদিত মানের চেয়ে অনেক বেশি মাত্রায় মার্কারি পাওয়া যায়। জনস্বাস্থ্যের জন্য এটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে বিএসটিআই।
পরীক্ষায় যেসব ব্র্যান্ডের পণ্যে অতিরিক্ত মার্কারি শনাক্ত হয়েছে, সেগুলো হলো—
- চাঁদনি হোয়াটেনিং ক্রিম
- নিউ ফেস বিউটি ক্রিম
- নাভিয়া বিউটি ক্রিম
- নাভিয়া হোয়াটেনিং ক্রিম
- নুর হোয়াটেনিং ক্রিম
- ডিউ বিউটি ক্রিম
- গৌরি বিউটি ক্রিম
- ন্যাচারাল পার্ল স্ক্রিন ক্রিম
বিএসটিআইর মতে, দীর্ঘদিন মার্কারিযুক্ত প্রসাধনী ব্যবহার করলে ত্বকের ক্ষতি ছাড়াও কিডনি, স্নায়ুতন্ত্র এবং শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য এ ধরনের রাসায়নিক আরও বেশি ক্ষতিকর হতে পারে।
বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করাই সংস্থার প্রধান দায়িত্ব। তাই ভোক্তাদের অনুমোদনহীন বা অজানা উৎসের প্রসাধনী ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে আমদানি ও বিক্রি হওয়া প্রসাধনীর বিরুদ্ধে নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছে বিএসটিআই। ভোক্তাদেরও প্রসাধনী কেনার আগে পণ্যের বৈধতা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য এবং অনুমোদনের বিষয়টি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




