রাষ্ট্র সংস্কারের সুযোগ তৈরী হয়েছে : গোলাম মোস্তফা ভুইয়া


প্রকাশিত: ০৭:৪৯ ২ সেপ্টেম্বর ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসীবাদী শক্তির অবসান ঘটেছে ফলে এই মুহুর্তে নতুন করে রাষ্ট্র সংস্কারের সুযোগ তৈরী হয়েছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, যত দিন যাচ্ছে, ততই জনগণের প্রত্যাশার মাত্রাও বেড়ে চলেছে। সেই প্রত্যাশা পূরনে ব্যর্থ হলে আবারো নতুন কোন স্বৈরশাসনের জন্ম হতে পারে।

সোমবার (২ সেপ্টম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা মিলনায়তনে বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মদ পিকে আব্দুর রব রচিত "ইতিহাসের সাক্ষী : প্রসঙ্গ - ভারতবর্ষ ও বাংলাদেশ" বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করেছে, সেই ছাত্র-জনতা চায় দেশের প্রয়োজনীয় সংস্কার। যা দেশের মানুষের অন্তরের আকুতি। দীর্ঘদিনের নানা ধরনের জঞ্জাল পরিষ্কার করে দেশকে মসৃণ পথে নিয়ে যাওয়াই হবে এবারের মূল লক্ষ্য।
গোলাম মোস্তফা ভুইয়া আরো বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দীর্ঘদিনের। বর্তমানেও সরকার এবং জনগনের চাহিদাও হচ্ছে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের সংবিধানের যথাযথ সংস্কার সাধন। কারণ গণতান্ত্রিক সংবিধানের ওপরই দেশের গণতন্ত্রের পথ সুগম হয় এবং গণতন্ত্র কার্যকর হয়। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যদি কোনো সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করে, তাহলে কোনোভাবেই সেই দেশে গণতন্ত্র যথাযথভাবে পরিচালিত হয় না, বরং সে ক্ষেত্রে গণতন্ত্র রাজনৈতিক নেতাদের পকেটে উঠে যায়।
প্রবীণ রাজনীতিক মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন জাতীয় যাদু ঘরের প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর, এবি পার্টি যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী, মুসলিম ছাত্র লীগ সভাপতি মোহাম্মদ নূর আলম, বইয়ের প্রকাশক গ্যাব্রিয়েল এর সত্ত্বাধিকারী মাহাদি আনাম প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ক্যারিয়ার, বিয়ে ও সন্তান নিয়ে বিশের শেষ দিকে এত মানসিক চাপ কেন?
- জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
- লাল কার্ডের পর প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের
- বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’, বড় লোকসানের শঙ্কা
- ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
- রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আসিফ আকবরের গাড়িতে গুলি চালানো অশুভ সংকেত: ওমর সানী
- স্বামীর আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




