মেট্রোর দুটি স্টেশন মেরামতে ৩৫০ কোটি নয়, খরচ হতে পারে ১৩৮ কোটি টাকা


প্রকাশিত: ০১:২৪ ১৬ সেপ্টেম্বর ২০২৪
কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন। ওই সময়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা গত ১৯ জুলাই এ দুটি স্টেশন পরিদর্শনে যান। পরিদর্শন শেষে জানানো হয়, ক্ষতিগ্রস্ত স্টেশন দু’টি সংস্কার করে পুনরায় সচল করতে কমপক্ষে এক বছর সময় লাগবে। এতে ৩৫০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে তখন জানানো হয়।
তবে জুলাই ও আগস্টের আন্দোলনে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এরপরই স্টেশন দুটির ক্ষয়ক্ষতি নিরুপণে কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে ক্ষয়ক্ষতি নিরুপণ করে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছেন কমিটির সদস্যরা।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় মেট্রোরেলের দুই স্টেশনে টিকেট কাটার ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ব্যবহৃত কম্পিউটার, অফিস কক্ষ, দরজা-জানালার কাচ, ম্যাস র্যাপিড ট্রানজিট কার্ড, টিকেট পাঞ্চ করার দরজা, ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ইত্যাদি ক্ষতি হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমপি) মোহাম্মদ আবদুর রউফ বলেন, দুটি স্টেশনের মধ্যে কাজীপাড়া স্টেশনটি তুলনামূলক কম ক্ষতি হয়েছে। ফলে সেটি সংস্কারকাজ শেষ করে দ্রুত চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু করতে বেশ কয়েক মাস সময় লাগবে।
গত ১৯ জুলাইয়ের হামলায় মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি পূরণে প্রায় একশ কোটি টাকা খরচ হবে বলে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে জানিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর এখন জানা যাচ্ছে যে, স্টেশনটি সংস্কারে এক কোটি টাকাও খরচ হচ্ছে না।
খরচের বিষয়ে মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রাথমিকভাবে আমরা যে হিসাব করেছি, তাতে মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত দুটো স্টেশন মিলিয়ে সংস্কার কাজ করতে ১৩৮ কোটি টাকার বেশি লাগবে না।
এদিকে কাজীপাড়া স্টেশন মেরামতের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন ডিএমটিসিএলে ব্যবস্থাপনা পরিচালক। পরীক্ষা-নিরীক্ষা শেষে যদি কোনো বড় ত্রুটি না পাওয়া যায়, তাহলে চলতি মাস থেকেই মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, আওয়ামী লীগ শাসনামলে ২০১৭ সালে ডিএমটিসিএলের এমডি’র দায়িত্ব পেয়েছিলেন এম এ এন ছিদ্দিক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গত ৯ সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেই জায়গায় দায়িত্ব পেয়েছেন রউফ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



