অন্তর্বর্তী সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে : ফখরুল!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৯:৫৭ ১১ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকা, ১০ ফেব্রুয়ারি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তী সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, সরকার দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলার অবনতির মধ্যে যথাযথ পদক্ষেপ নিতে সক্ষম হয়নি।
আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, "সরকারের মূখ্য লক্ষ্য হল একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। এজন্য দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।"
তিনি আরও বলেন, "সরকার ছয় মাসেও পলাতক স্বৈরাচারদের এবং তাদের দোসরদের আইনের আওতায় আনার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে জনগণ বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে।"
বিএনপি মহাসচিবের মতে, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা এবং দাবি পূরণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। "জনগণের আশাবাদ দ্রুত ম্রিয়মাণ হয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে," তিনি বলেন।
মির্জা ফখরুল যোগ করেন, "সামাজিক নৈরাজ্য বিস্তৃত হচ্ছে এবং সরকার প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে হবে।"
তিনি শিগগিরই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন এবং সরকারের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



