পুলিশের সামনেই সাবেক মন্ত্রী ডা. এনামুর রহমানের ‘গোপন বার্তা’ চিঠি – সাভার মামলার শুনানি চলছে!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:১৬ ১২ ফেব্রুয়ারী ২০২৫
এবার পুলিশের সামনেই সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান চিঠি দিয়ে গোপন বার্তা পাঠালেন। বুধবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠানোর সময় এই চিঠি দেন তিনি। চিঠি দেয়ার সময় পুলিশের উপস্থিতি ছিল এবং চিঠিটি এনামুরের বাম পকেট থেকে বের হয়ে এক ব্যক্তির হাতে চলে যায়, যিনি নিজেকে এনামুরের ভাই হিসেবে পরিচয় দেন। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
এ দিন সকাল সাড়ে ৯টার দিকে আদালতে হাজির করা হয় ডা. এনামসহ চার আসামিকে। তাদের পুলিশ প্রহরায় ৯টা ৩২ মিনিটে কাঠগড়ায় তোলা হয়। পরে, ডা. এনামুরকে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া হয় ৭ মামলার শুনানির জন্য। অপর তিন আসামিকে কারাগারে পাঠানো হয়।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুর করার পক্ষে শুনানি করেন। তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সবচেয়ে বেশি সহিংসতা হয়েছিল এবং এই ঘটনা ঘটেছে ডা. এনামুরের নির্বাচনী এলাকায়।
এ সময় ডা. এনামুর বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি জানান, আন্দোলনের সময় নিজে গিয়ে গুলিবিদ্ধ ২৯০ জনের চিকিৎসা করেছেন এবং রানা প্লাজায় আহত ৫৭৬ জনকে সেবা দিয়েছেন। শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



