বাঁশখালীতে প্রশাসনের সফল উচ্ছেদ অভিযান, মালিকের দখলে ফিরে পেল পৈতৃক সম্পত্তি


প্রকাশিত: ০৮:৩০ ২৯ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের অভিযানে দখলকৃত জায়গা ফিরে পেয়েছেন প্রকৃত মালিক। বুধবার (২৯ অক্টোবর) সকালে পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুরের মো. তাজ উদ্দিনের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল দখলে রেখেছিল। ২০০৯ সালে দায়ের করা মামলায় ২০২২ সালে তাজ উদ্দিনের পক্ষে রায় আসলেও দখলদার সম্পত্তি ছাড়েনি। এরপর ২০২৪ সালে আদালতের পুনঃনির্দেশের ভিত্তিতে আজ বুধবার প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে ৩.৫০ শতাংশ জায়গা তাজ উদ্দিনের দখলে হস্তান্তর করা হয়। অভিযানে বাঁশখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে। শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হওয়ায় স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



