১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবধারিত, পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেবে জনগণ: সৈয়দা রিজওয়ানা হাসান


প্রকাশিত: ০১:৪৮ ২০ জানুয়ারী ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
মঙ্গলবার দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত একটি বহিরাঙ্গন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে গণভোট ২০২৬ এবং নারী ও শিশুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশের জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং আগামী ১২ ফেব্রুয়ারি তারা ‘হ্যাঁ’ ভোট দেবে। এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষায়, জনগণের রায়ই হবে গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী ভিত্তি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মো. ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। তারা সবাই শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়ন এবং গণসচেতনতা বৃদ্ধিতে সরকারের চলমান উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের একপর্যায়ে সৈয়দা রিজওয়ানা হাসান সিংকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন এবং আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ক্যারিয়ার, বিয়ে ও সন্তান নিয়ে বিশের শেষ দিকে এত মানসিক চাপ কেন?
- জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
- লাল কার্ডের পর প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের
- বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’, বড় লোকসানের শঙ্কা
- ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
- রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আসিফ আকবরের গাড়িতে গুলি চালানো অশুভ সংকেত: ওমর সানী
- স্বামীর আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




