ডিসেম্বরের শুরুতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া


প্রকাশিত: ০৭:৩৫ ২৬ নভেম্বর ২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগিরই যুক্তরাজ্যের লন্ডন সফরে যেতে পারেন। সম্ভাব্য সময় হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের কথা শোনা যাচ্ছে। ইতোমধ্যে তার লন্ডনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির সূত্র মতে, খালেদা জিয়া কিছুদিন লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সময় কাটাবেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখনো যুক্তরাষ্ট্রের ভিসা নিশ্চিত হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, “ম্যাডামের লন্ডনের ভিসা হয়ে গেছে। তবে তিনি লন্ডনে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের ভিসা নিশ্চিত করার কাজ চলছে।”
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, তার সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নার্স, সহকারী এবং দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা সহ ১৫ সদস্যের প্রতিনিধি দল যাওয়ার সম্ভাবনা রয়েছে।
খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের জুলাই মাসে যুক্তরাজ্য সফর করেন এবং অক্টোবর মাসে দেশে ফেরেন। এরপর ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হন। ২০২০ সালে তিনি শর্ত সাপেক্ষে মুক্তি পান, যেখানে দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছিল।
তবে চলতি বছরের আগস্টে নতুন সরকার ক্ষমতায় আসার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পথে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এই আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া চিকিৎসা শেষে ওমরাহ করতে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকলেও চিকিৎসার জন্য মাল্টিডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া অত্যন্ত জরুরি।
বিএনপির এক চিকিৎসক বলেছেন, “বেগম জিয়া মানসিকভাবে বেশ ভালো অবস্থায় আছেন এবং দ্রুত চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন।”
খালেদা জিয়ার এই সফর রাজনৈতিক ও ব্যক্তিগত উভয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




