বিএনপিকে ঠেকাতে রাজনীতিকদের জলাঞ্জলি


প্রকাশিত: ০৬:১৪ ২৬ মে ২০২৪
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ডে শোক যেমন আছে, তেমনি আওয়ামী লীগের একাংশের মধ্যে ক্ষোভও আছে । আনারদের মতো ব্যক্তিদের এমপি হওয়ার সুযোগ দেওয়া নিয়ে দলের বাইরে, দলের ভেতরে চলছে সমালোচনা। সার্বক্ষণিক দলের রাজনীতি করেও যাদের ভাগ্যে মনোনয়ন জোটে না, আনারদের মতো ব্যক্তিরা তিনবার এমপি হয়ে যান কীভাবে সেই কষ্ট ও ক্ষোভ দলের অনেকের মধ্যেই আছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারকদের অনেকেই দাবি করেন, অভিজ্ঞ নেতাকর্মীদের বাদ দিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার প্রবণতা যখন চালু হয়, তখন থেকেই বিতর্কিত ও নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা সংসদে ঢোকার সুযোগ পেয়ে বসেন। দশম ও একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে শিথিলতা দেখানোর সুযোগে দলে আনারদের মতো বিতর্কিতরা জায়গা করে নিয়েছেন।
তারা বলেন, রাজনীতিতে পেশিশক্তির প্রয়োজন আছে, তবে ২০১৪ সাল থেকে, অর্থাৎ দশম সংসদ নির্বাচনে জয়ের লিপ্সা থেকেই অতিমাত্রায় প্রভাবশালীনির্ভর হয়ে যায় আওয়ামী লীগ।
এদিকে দলীয় সূত্র জানায়, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতিকদের চেয়ে ব্যবসায়ীদের প্রাধান্য দেওয়া হয় দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে। তখনো ‘ক্ষয়ক্ষতির’ মাত্রা এতটা ভয়াবহ আকার ধারণ করেনি। দশম জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪) রাজনৈতিক অভিজ্ঞ নেতারা পেছনে পড়ে যান। সেখানে জায়গা করে নেন ব্যবসায়ীদের পাশাপাশি নানা অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




