পঞ্চগড়ে লংমার্চে বিদ্যুৎ বিভ্রাট ও দুর্নীতিবাজদের কড়া হুঁশিয়ারি দিলেন সারজিস আলম


প্রকাশিত: ০৫:৩৫ ১২ অক্টোবর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত লংমার্চ ও পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বিদ্যুৎ বিভ্রাট এবং নেসকোকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, জনগণের রক্ত চোষা চাঁদাবাজ, সিন্ডিকেট, মাদকচক্র ও দুর্নীতিবাজদের আর ছাড় নেই।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুল তলায় অনুষ্ঠিত এই পথসভায় সারজিস আলম বলেন, “যারা চুরি করে বড় গলায় কথা বলে, তাদের আমরা দেখব এবং তাদের কালো দাঁত ও কালসাপের চোখ উপড়ে ফেলব। যারা ভালো, তাদের আমরা প্রশংসা করব, তবে খারাপদের আর জায়গা দেব না।” তিনি আরও বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, তারা রাজনীতিবিদ বা তাদের সন্তান নয়, বরং সাধারণ মানুষ ও শ্রমিকের সন্তান। অথচ বর্তমান সময়ে প্রত্যেক জেলায় কয়েকজন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারি ও মাদক ব্যবসায়ী সাধারণ মানুষের রক্ত চুষছে। এই অবস্থার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
লংমার্চটি দুপুরে পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠ থেকে শুরু হয়। এতে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা অংশ নেন। লংমার্চ চলাকালীন সারজিস আলম তিনটি পথসভা করেন, যেখানে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়।
সারজিস আলম জানান, এই আয়োজন মূলত দুর্নীতিবাজ ও অপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী বার্তা প্রদানের জন্য করা হয়েছে।
এমএনবিডি/খাদেমুল
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



