ঝালকাঠিতে জামায়াতের মানববন্ধন, পাঁচ দফা দাবিতে উত্তাল এক্সপ্রেস রোড


প্রকাশিত: ০৩:২৯ ১৫ অক্টোবর ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার ওপর গণভোট আয়োজনসহ কেন্দ্রীয় পাঁচ দফা দাবির সমর্থনে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ঝালকাঠি শহরের এক্সপ্রেস রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঘোষিত পাঁচ দফা দাবি এখন সময়ের অনিবার্য দাবি। তারা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকার যদি জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে সারাদেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার, সুশাসন, ও ন্যায্য অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র লক্ষ্য। তারা সরকারের প্রতি আহ্বান জানান— এসব দাবিকে উপেক্ষা না করে জনগণের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নিতে।
মানববন্ধনে জেলা জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএনবিডি / নাদিম শরীফ
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




