চাকসুর নবনির্বাচিত নেতাদের শহীদ আবদুর রবের কবর জিয়ারত


প্রকাশিত: ১০:৩৭ ১৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রথম সাধারণ সম্পাদক (জিএস) শহীদ আবদুর রবের কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিবসহ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের অন্যান্য সদস্যরা।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর সিআরবি সংলগ্ন এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় শহীদ রবের কবর জিয়ারত করেন তারা। এ সময় চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী নেতৃত্ব দেন।
শহীদ আবদুর রব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ১৯৭০ সালে অনুষ্ঠিত প্রথম চাকসু নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। ১৯৭১ সালের ১৩ এপ্রিল রাঙ্গুনিয়ায় ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—চুয়েট) এলাকার যুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে তিনি শহীদ হন।
কবর জিয়ারত শেষে নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন,
“চাকসুতে যারা প্রতিনিধি ছিলেন, আমি মনে করি শহীদ আবদুর রব ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। একদিকে তিনি নির্বাচিত জিএস ছিলেন, অন্যদিকে দেশের জন্য জীবন দিতে কখনও কুণ্ঠাবোধ করেননি। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি জাতির জন্য লড়াই করেছেন। আমরা কখনও শহীদ আবদুর রব ভাই হতে পারব না, সেটা সম্ভবও না। তবে আমরা চাই, যে চিন্তা থেকে তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, সেই চিন্তা থেকেই যেন আমরা দেশের জন্য কাজ করতে পারি।”
নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব বলেন, “১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আবদুর রব ভাই জীবন দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। ১৯৭১, ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব আন্দোলনে যারা সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য আজ আমরা দোয়া করেছি। দলীয় আদর্শ নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থই যেন আমাদের কর্মপন্থার মূল লক্ষ্য হয়—সেজন্য আমরা দোয়া করেছি।”
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন,
“দেশের স্বাধীনতা অর্জনের জন্য শহীদ আবদুর রবের যে ভূমিকা ছিল, তাকে স্মরণ করতেই আজ আমরা এখানে এসেছি। দেশকে স্বাধীন করার যে প্রেরণা নিয়ে তারা কাজ করেছিলেন, সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার পথেই আমরা চলতে চাই।”
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সপ্তম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট ২৬টি পদের মধ্যে ২৪টিতে বিজয় লাভ করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




