‘আমি স্টুডেন্ট, সামর্থ্য অনুযায়ী দিলাম’—তাসনিম জারার ফান্ডে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া

ছবি সংগৃহীত

প্রকাশিত: ০৪:০৬ ২৩ ডিসেম্বর ২০২৫
নির্বাচনী ব্যয়ের জন্য সাধারণ মানুষের সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার অ্যাকাউন্টে বিপুল সাড়া মিলেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার অ্যাকাউন্টে ১২ লাখ টাকারও বেশি অনুদান জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, মাত্র সাত ঘণ্টায় সাধারণ মানুষ তার নির্বাচনী তহবিলে ১২ লাখ টাকার বেশি অর্থ পাঠিয়েছেন। এ ধরনের অভূতপূর্ব সাড়া তাদের কল্পনার বাইরের ছিল বলে উল্লেখ করে তিনি দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তিনি আরও জানান, তাদের মোট তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। তবে ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই ফান্ডরেইজিং কার্যক্রম বন্ধ করা হবে। রাত ২টার পর বিকাশে নির্ধারিত লিমিট অতিক্রম করায় আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, কালো টাকার বাইরে থেকে একটি নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে হলে সাধারণ মানুষের অংশগ্রহণই হতে পারে মূল শক্তি। তিনি জানান, অনুদানের বড় অঙ্কের চেয়েও বেশি তাকে নাড়া দিয়েছে ছোট ছোট টাকার অবদান—৫, ১০, ২০, ৫০ কিংবা ১০০ টাকা। অনেকেই অনুদানের সঙ্গে আবেগঘন বার্তাও পাঠিয়েছেন। এমনই এক বার্তায় একজন লিখেছেন, ‘আমি স্টুডেন্ট। সামর্থ্য অনুযায়ী দিলাম।’
স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তাসনিম জারা বলেন, তহবিল উত্তোলন ও ব্যয়ের সম্পূর্ণ হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




