রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত


প্রকাশিত: ১২:৪০ ৬ জানুয়ারী ২০২৬
রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার দাবি, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বর্তমান রাষ্ট্রব্যবস্থা ও প্রচলিত রাজনৈতিক দলগুলো পরিকল্পিতভাবে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা চলছে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান রাষ্ট্রযন্ত্র জুলাই বিপ্লবের যোদ্ধাদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করছে। তার ভাষায়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যায়—রাষ্ট্র ও প্রশাসনের একটি অংশ সচেতনভাবে বিপ্লবীদের কণ্ঠরোধ করতে চাইছে।
শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড, ছাত্র আন্দোলনের নেতা মাহদী ও তাহরিমা সুরভীর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনা প্রমাণ করে যে আইনশৃঙ্খলা বাহিনী কার্যত জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে। এনসিপি মনোনীত এই সংসদ সদস্য পদপ্রার্থী অভিযোগ করেন, বিপ্লবীদের দমন করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে।
হাসনাত আব্দুল্লাহ বিশেষভাবে শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা বিশ্লেষণ করলে ন্যায়বিচার নিশ্চিত করার কোনো আন্তরিক সদিচ্ছা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, হাদির ঘটনার পর একের পর এক অপ্রীতিকর ঘটনা প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্র পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবীদের কোণঠাসা করতে চাইছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন হাসনাত। তার মতে, নির্বাচন কমিশন সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ করছে না; বরং ব্যক্তি ও গোষ্ঠীভেদে ভিন্ন আচরণ করছে, যা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ফেসবুক লাইভে তিনি সরকারের ডিজিটাল নীতি ও গণমাধ্যমের ভূমিকারও কঠোর সমালোচনা করেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক আইডি অপসারণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, গত দেড় বছরে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বহু আইডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ সরকারবিরোধী বা সংস্কারপন্থীদের দমনে রাষ্ট্রযন্ত্র সক্রিয়ভাবে কাজ করছে। তিনি অভিযোগ করেন, অতীতে অনেক গণমাধ্যমকে ‘হাসিনার সেবাদাস’ হিসেবে কাজ করতে দেখা গেছে।
বক্তব্যের শেষাংশে হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা স্পষ্টভাবে রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে এবং যেকোনো ধরনের বৈদেশিক আগ্রাসন ও ভারত বিরোধিতার প্রশ্নে আপসহীন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা শক্তিগুলোকে সমর্থন দিতে হবে এবং গণতান্ত্রিক রাজনীতির পরিসর আরও বিস্তৃত করতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




