‘ইনশাআল্লাহ তুমি এমপি হতে যাচ্ছো’—হান্নান মাসউদকে সাদিক কায়েম


প্রকাশিত: ০১:৩৫ ১১ জানুয়ারী ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদ। সাক্ষাতের শুরুতেই সাদিক কায়েমের এক উষ্ণ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই সাক্ষাতের বিষয়টি জানান হান্নান মাসউদ। পোস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, এটি ছিল ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।
হান্নান মাসউদের ভাষ্য অনুযায়ী, সাক্ষাতের শুরুতেই হাসিমুখে সাদিক কায়েম তাকে উদ্দেশ করে বলেন, “হান্নান! হাতিয়ার মানুষের কথা যতটুকু শুনি, ইনশাআল্লাহ তুমি এমপি হতে যাচ্ছো।” এই মন্তব্যকে তিনি আশাবাদ ও অনুপ্রেরণার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে হান্নান মাসউদ আরও জানান, সৌজন্য সাক্ষাৎ হিসেবে তিনি একটি উপহার নিয়ে গিয়েছিলেন। পাশাপাশি দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় এবং নতুন কিছু করার লক্ষ্যে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




