ভোটে জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিলেন জামায়াত আমির


প্রকাশিত: ১২:৩২ ৮ ফেব্রুয়ারী ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ১১ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। রাজধানীর বাড্ডায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় এ ঘোষণা দেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাড্ডার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়ে ইনসাফভিত্তিক একটি সরকার গঠিত হলে সেই সরকারে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখা যাবে। তিনি বলেন, “ইনশাআল্লাহ, ইনসাফের বাংলাদেশের পথে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি আমরা অর্জন করতে পারি, তাহলে সেই সরকারে আপনারা নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখবেন।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট ক্ষমতাকে ভোগের বস্তু হিসেবে নয়, বরং জনগণের আমানত হিসেবে দেখে। দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। জনসভায় উপস্থিত নেতাকর্মীরা জামায়াত আমিরের বক্তব্যকে স্বাগত জানান এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক




