দলীয়করণের মাধ্যমে আরেকটা বাকশাল সৃষ্টি করতে চায় বিএনপি: আমির শফিকুর রহমান


প্রকাশিত: ০৭:৫১ ১০ এপ্রিল ২০২৬
বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান অভিযোগ করেছেন, বেপরোয়াভাবে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থানীয় সরকারব্যবস্থাকে কলুষিত করছে। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব ও নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছিল—শুধুমাত্র কোনো নির্বাচিত জনপ্রতিনিধির মৃত্যু বা আদালতের রায়ে দণ্ডিত হওয়ার ক্ষেত্রে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। কিন্তু বর্তমানে কোন প্রেক্ষাপটে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, সে বিষয়ে তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। এর মাধ্যমে স্থানীয় সরকারব্যবস্থায় নির্লজ্জ দলীয়করণ ঘটছে বলেও তিনি দাবি করেন।
সংসদে উত্থাপিত বিভিন্ন বিল প্রসঙ্গে তিনি বলেন, কিছু জনস্বার্থসংশ্লিষ্ট বিল সর্বসম্মতভাবে পাস হলেও, অন্য কিছু বিলে জনগণের অধিকার খর্ব, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিতকরণ এবং নির্বাচনী ব্যবস্থাকে দুর্বল করার প্রচেষ্টা রয়েছে। এসব বিষয়ে বিরোধী দল আপত্তি জানিয়েছে।
সংসদে সময় বণ্টন নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, সরকারি দলের সদস্যরা দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন, অথচ বিরোধী দলকে সীমিত সময় দেওয়া হচ্ছে। পরে সময় কিছুটা বাড়ানো হলেও তা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, যা সমতা নষ্ট করে।
বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে শফিকুর রহমান বলেন, বিচারক নিয়োগে স্বচ্ছতা এবং একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের প্রভাব থাকলে ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে নির্বাহী বিভাগের প্রভাব ছিল না। কিন্তু বর্তমান অবস্থায় পূর্বের পদ্ধতিতে ফিরে যাওয়ার মাধ্যমে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের উদাহরণ দিয়ে অভিযোগ করেন, অতীতের মতোই অনিয়মের ধারা অব্যাহত রয়েছে। তাঁর ভাষায়, “শুধু নাম বদলেছে, ধরণ একই রয়ে গেছে।”
সবশেষে তিনি বলেন, দেশের জনগণ অতীতে ফ্যাসিবাদ প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো প্রচেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে বিরোধী দল সংসদ থেকে সাময়িক ওয়াকআউট করতে বাধ্য হয়েছে। তাঁর দাবি, কিছু গণবিরোধী আইন প্রণয়নের মাধ্যমে সংসদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




