ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ১০


প্রকাশিত: ০৬:০১ ২৩ এপ্রিল ২০২৬
পাবনা-র ঈশ্বরদী সরকারি কলেজ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি কলেজ-এ ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বুধবার ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার পূর্বঘোষিত কর্মসূচি পালনে সকাল থেকেই ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
এদিকে খবর পেয়ে বেলা পৌনে ১২টার দিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে শহরের দিকে রওনা হন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে শিবিরের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এবং ছাত্রদলের একটি অফিসে ভাঙচুর চালায়। পরে তারা লাঠি ও কাঠের বাটাম নিয়ে রেলগেট এলাকায় বিক্ষোভ করে।
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন জানান, উভয় পক্ষ ক্যাম্পাসে মিছিলের অনুমতি চাইলেও সংঘর্ষটি ক্যাম্পাসের বাইরে হয়েছে, কলেজের ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




