তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার


প্রকাশিত: ১০:৫৭ ৩১ জুলাই ২০২৬
২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার ওপর সহিংসতার প্রতিবাদে সরকারের ঘোষিত শোক প্রত্যাখ্যান করে সারাদেশে বিপুলসংখ্যক মানুষ ও শিক্ষার্থী নিজেদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। আন্দোলনের সেই আলোচিত কর্মসূচিটি তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শেই বাস্তবায়ন করা হয়েছিল বলে দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ইরফান আহমেদ ফাহিম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।
সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইরফান আহমেদ ফাহিম পডকাস্টে আরও উল্লেখ করেন, তৎকালীন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় তারা এই উদ্যোগ নিয়েছিলেন। তিনি জানান, সে সময়ে যারা আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের সঙ্গে ছাত্রদলের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং মূলত সবার যৌথ সমন্বয়ের মাধ্যমেই রাজপথের আন্দোলন পরিচালিত হয়েছিল।
জুলাই গণঅভ্যুত্থানের সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে ছাত্রদলের এই নেতা বলেন, এই গণঅভ্যুত্থান নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের একক আন্দোলন ছিল না, বরং এতে দেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আর দল-মত নির্বিশেষে সর্বসাধারণের এই ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখেই শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন।
পডকাস্টে আন্দোলন চলাকালীন পুরান ঢাকার রাজপথের বাস্তবচিত্র ও নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরেন ইরফান ফাহিম। তিনি দাবি করেন, আন্দোলন চলাকালে পুরান ঢাকায় সরকারি কবি নজরুল কলেজের অনেক শিক্ষার্থী শহীদ ও আহত হয়েছিলেন, যার একটি বড় অংশ তৎকালীন মূলধারার গণমাধ্যমে পর্যাপ্তভাবে প্রচার পায়নি। গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর জোর দেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




