বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: টিকিটের নতুন দাম ৩০০ টাকা


প্রকাশিত: ০৭:০২ ১৫ অক্টোবর ২০২৫
আফগানিস্তান সিরিজ শেষ হতেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের টিকিটের মূল্য তালিকা ও প্রাপ্তিস্থান ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দর্শকদের কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না, অনলাইনের মাধ্যমে সরাসরি টিকিট কাটার সুযোগ মিলছে।
বুধবার (১৫ অক্টোবর) বিসিবি জানিয়েছে, আসন্ন সিরিজের সব ধরনের টিকিট তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া প্লে-স্টোর থেকে ‘বিসিবি অ্যাপ’ ডাউনলোড করেও ক্রিকেটপ্রেমীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, যা দিয়ে দর্শকরা ইস্টার্ন গ্যালারিতে খেলা উপভোগ করতে পারবেন। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম নির্ধারিত হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউজে খেলার জন্য দর্শকদের গুনতে হবে ৮০০ টাকা।
টিকিটের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ইন্টারন্যাশনাল লাউঞ্জের জন্য, যা ৩,৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড আপার ও লোয়ারে খেলার টিকিট পাওয়া যাবে ২,৫০০ টাকায় এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিটের দাম ১,৫০০ টাকা।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুরে এবং সব ম্যাচের শুরু সময় নির্ধারিত হয়েছে বেলা ১টা ৩০ মিনিটে। ওয়ানডের পর দুই দল চট্টগ্রামে পাড়ি জমাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
এবারের নতুন টিকিটিং ব্যবস্থা দর্শকদের জন্য অনেক সুবিধাজনক হবে এবং ক্রিকেটপ্রেমীরা সহজেই নিজেদের পছন্দমত আসনে খেলা উপভোগ করতে পারবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে



