আইসিসির নিয়ম ভেঙে জরিমানা গুনলেন আইরিশ ব্যাটসম্যান


প্রকাশিত: ১২:৩৩ ৩০ জুলাই ২০২৪
বেলফাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৪ উইকেটে জয় পেয়েছে আয়ারল্যান্ড। তবে সেই ম্যাচে আইসিসির নিয়ম ভেঙে জরিমানা গুনতে হয়েছে আইরিশ ব্যাটসম্যান হ্যারি টেক্টরকে। ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে টেক্টরের নামের পাশে।
জিম্বাবুয়ের দেয়া ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমে বিপদে পড়ে আইরিশরা। ব্যাট হাতে রান পাননি টেক্টর। ৬ বল খেলে শুন্য রানে ফেরেন তিনি। জিম্বাবুয়ের পেসার গারাভার বলে আউট হওয়া টেক্টর ক্রিজ ছাড়তে দেরি করেন এবং আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ ছিলেন। মাঠ ছাড়ার সময় নিজের ব্যাট এবং গ্লাভস ছুঁড়ে মারতেও দেখা গেছে টেক্টরকে।
এমন কাজ করে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ করেছেন টেক্টর। যেখানে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে আম্পায়ারের কোনো সিদ্ধান্তের প্রতি অসন্তোষ দেখানোয় নিষেধ রয়েছে। শাস্তি হিসেবে টেক্টরের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সাথে নামের পাশে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।
অন ফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরোহ, শরফুদ্দৌলা সৈকত, টিভি আম্পায়ার মার্ক হাউথ্রোন, চতুর্থ আম্পায়ার জোনাথন কেনেডি টেক্টরের বিরুদ্ধে অভিযোগ আনেন। টেক্টর সকল অভিযোগ স্বীকার করে ম্যাচ রেফারির দেয়া শাস্তি মেনে নেয়ার ফলে কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




