অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি


প্রকাশিত: ১১:৪০ ৪ আগস্ট ২০২৬
বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগপত্র অবশেষে কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মাধ্যমে বোর্ডের সঙ্গে তার দীর্ঘদিনের চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।
জানা গেছে, সৈকত ২০২৫ সালের ২১ এপ্রিল বিসিবির চুক্তি থেকে সরে দাঁড়ানোর জন্য পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে সে সময় বোর্ড তা কার্যকর না করায় তিনি আগের চুক্তির আওতায় দায়িত্ব পালন এবং প্রাপ্য সুযোগ-সুবিধা পেতে থাকেন। অবশেষে চলতি বছরের এপ্রিল থেকে তার পদত্যাগ কার্যকর করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করলেও দেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সৈকত। সেই প্রেক্ষাপটেই বিসিবির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায়।
এদিকে পদত্যাগের পরও তিনি দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিসিবির নতুন চুক্তিভিত্তিক কাঠামোর অধীনে কাজ করতে তিনি আগ্রহী নন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে একটি ঘরোয়া ম্যাচে ক্রিকেটার তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে সৈকত বিসিবির চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। যদিও সে সময় বোর্ড তার আবেদন গ্রহণ করেনি। প্রায় এক বছর পর সেই পদত্যাগপত্র কার্যকর হওয়ায় বিসিবির সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্কের সমাপ্তি হলো।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ভবিষ্যতেও ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রেখেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




