চুয়াডাঙ্গায় গরমে নাভিশ্বাস, সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস


প্রকাশিত: ০১:২১ ২৪ এপ্রিল ২০২৫
চুয়াডাঙ্গায় বয়ে চলা মাঝারি তাপপ্রবাহে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ৩টায় পৌর এলাকার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল মাত্র ২৮ শতাংশ।
এর একদিন আগে, মঙ্গলবার (২২ এপ্রিল), জেলায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩.২ ডিগ্রি এবং আর্দ্রতা কমেছে ৩৩ শতাংশ।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এটি জেলার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে, ২৮ মার্চ রেকর্ড করা হয়েছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ২৭ এপ্রিল থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।
চলতি মৌসুমে ১৪ মার্চ থেকে জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। এরপর একের পর এক দিনে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে জেলার ওপর দিয়ে। আবহাওয়া অফিস জানায়, ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি পর্যন্ত মৃদু এবং ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে মার্চ-এপ্রিল মাসে অন্তত ১১ দিন তাপপ্রবাহ ছিল, যার মধ্যে আট দিন মৃদু এবং তিন দিন মাঝারি।
তাপপ্রবাহে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। দিনে রাস্তাঘাট প্রায় ফাঁকা। শহরের দোকানপাটে খদ্দের কম, ব্যবসায় ধস নেমেছে। হাটকালুগঞ্জ বাজারের কাপড় বিক্রেতা খায়রুল ইসলাম বলেন, “দিনে গ্রামের মানুষ বেশি আসে। এখন গরমের কারণে কেউ আসে না। বসেই কাটছে সময়।”
এদিকে মাঠের কৃষকরাও পড়েছেন বিপাকে। ফসল ঘরে তোলার মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে। চাহিদা বেশি থাকায় শ্রমিকরা নিচ্ছেন দ্বিগুণ মজুরি। সদর উপজেলার বোয়ালমারী মাঠের কৃষক আবুল কাশেম বলেন, “রোদে থাকা যাচ্ছে না। তবুও মাঠে আসতে হচ্ছে। ৪০০ টাকার শ্রমিক এখন ৭০০-৮০০ টাকাও চাইছে, তাও মিলছে না।”
তীব্র রোদে কাজ করতে গিয়ে কচুখেতে সেচের সময় ছাউনির নিচে আশ্রয় নিতে হচ্ছে আবুল কাশেমকে। তিনি জানান, রোদে চোখেমুখে পানি ছিটিয়ে কিছুটা আরাম পাওয়ার চেষ্টা করছেন।
চলমান এই তাপপ্রবাহ থেকে কবে মুক্তি মিলবে, তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৭ এপ্রিলের পর তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে এর আগে তাপপ্রবাহের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী