কবে মিলবে সূর্যের দেখা? ঘন কুয়াশা ও শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস


প্রকাশিত: ০৩:৩৮ ২৯ ডিসেম্বর ২০২৫
রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও প্রকৃতি। সকাল গড়িয়ে দুপুর হলেও অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ, যাদের দৈনন্দিন জীবনযাপন হয়ে উঠেছে আরও কঠিন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। সেখানে তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।
ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকার চিত্রও একই রকম। ভোর থেকে সকাল পর্যন্ত সড়ক, ভবন ও খোলা জায়গাগুলো কুয়াশার চাদরে ঢাকা থাকে। সূর্যের আলো না থাকায় কর্মজীবী মানুষ, দিনমজুর ও পরিবহন সংশ্লিষ্টদের ভোগান্তি বেড়েছে। অনেক জায়গায় যান চলাচলেও দেখা দিচ্ছে বিঘ্ন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশ অঞ্চল থেকে বয়ে আসা শীতল হাওয়ার প্রভাবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে। এই কারণেই দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এমন পরিস্থিতি আরও অন্তত ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি আরও জানায়, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কিছু কিছু এলাকায় এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আগামী কয়েক দিনও সূর্যের দেখা পেতে দেরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে শীতের দাপটে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। হাসপাতালগুলোতে নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্যান্য ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শীত থেকে বাঁচতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আবহাওয়া
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
