আহত মশিউরের চিকিৎসায় সহযোগিতার আশ্বাস ইবি ভিসির


প্রকাশিত: ১২:৪৮ ৩ নভেম্বর ২০২৪
দুর্বৃত্তদের হামলায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মশিউর রহমানের চিকিৎসায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শনিবার (২ নভেম্বর) ঝিনাইদহ সদর হাসপাতালে দেখতে যান উপাচার্য। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামান ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষকবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, উপাচার্য আহত মশিউর রহমানের চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় সরকারের নিকট দোষীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদানেরও দাবি জানান তিনি।
প্রসঙ্গত, শিক্ষার্থী পরিচয় দিয়েও থেকে রেহায় পায়নি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। গত ৩১ অক্টোবর রাতে টিউশন থেকে ফেরার পথে ঝিনাইদহের আরাপপুরে দুর্বৃত্তদের হামলায় জখম হয় মশিউর। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। পরে গত ১ নভেম্বর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ভুক্তোভোগী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ