১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন সরকারের সহযোগিতা


প্রকাশিত: ১০:২৮ ২৪ নভেম্বর ২০২৬
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে ঢাকায় ফিরতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যাত্রার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। দুই বছরের বেশি সময় ভারতে অবস্থান করার পর এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন হাসিনা।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানে করেই হাসিনা ভারতে গিয়েছিলেন। এবার দেশে ফেরার জন্যও সরকারের কাছে একই ধরনের ব্যবস্থা চাওয়া হয়েছে।
তার দাবি, সংবিধানবিরোধীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এর আগে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথির জন্য আবেদন করেন শেখ হাসিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আবেদনের পর থেকে বাংলাদেশে সহিংসতা বেড়েছে।
তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে রোববার সরকারের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনাও হয়নি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার, বাড়ছে উত্তেজনা
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন সরকারের সহযোগিতা
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা



