রান্নাঘরের তার ছুঁয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত: ১০:৫২ ১ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে আসিফ রানা (১৬) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়া গছ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসিফ রানা একই এলাকার নুর জামালের ছেলে এবং শালবাহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় আসিফ তার চাচা আব্দুর রাজ্জাকের রান্নাঘরের বৈদ্যুতিক হোল্ডারে ছেঁড়া তারে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিরনইহাট ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম জানান, “আসিফ খুবই ভদ্র ও মেধাবী ছেলে ছিল। বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে এমন দুর্ঘটনায় তার মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে।”
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “ঘটনার পর নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত দেওয়ায় এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল যদি পেশাদার বিদ্যুৎ মিস্ত্রির সাহায্য নেওয়া হতো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ৯ মাসে দেশের মাদ্রাসাগুলোতে যৌন নির্যাতনের শিকার ১০৯ শিশু
- ক্যারিয়ার, বিয়ে ও সন্তান নিয়ে বিশের শেষ দিকে এত মানসিক চাপ কেন?
- জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
- লাল কার্ডের পর প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের
- বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’, বড় লোকসানের শঙ্কা
- ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
- রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আসিফ আকবরের গাড়িতে গুলি চালানো অশুভ সংকেত: ওমর সানী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
