ধর্ম উপদেষ্টার নামে দেওয়া হচ্ছে বিভ্রান্তিকর পোস্ট


প্রকাশিত: ০২:৫৩ ২৯ আগস্ট ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এর মাধ্যমে সম্মান ক্ষুণ করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী ইকরামুল হক।
সামাজিক মাধ্যমে ধর্ম উপদেষ্টার নামে খোলা একটি আইডিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশে সব ধরনের পর্নোগ্রাফি সাইট বন্ধের দাবি জানানো হয়েছে। এ নিয়ে ধর্ম উপদেষ্টা প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে ঢাকাপোস্টকে বিষয়টি ভুয়া বলে দাবি করেন ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী ।
তিনি বলেন, পর্নোগ্রাফি সাইট বন্ধ, হজ-ওমরার খরচ কমানোসহ বেশকিছু ভুয়া পোস্ট দেওয়া হয়েছে ধর্ম উপদেষ্টার নামে। এর মাধ্যমে একটি শ্রেণী ধর্ম উপদেষ্টার সুনাম ক্ষুণ করার চেষ্টা করছেন। ধর্ম উপদেষ্টার বক্তব্যের জন্য তার ব্যক্তিগত আইডি ও ফেসবুক পেইজের পোস্ট ফলো করা উচিত।
একাধিক ও ভুয়া আইডির বিড়ম্বনা এড়াতে দ্রুতই ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত আইডি ভেরিফায়েড করার চেষ্টার করা হচ্ছে বলে জানান তিনি। আইডি ভেরিফায়েডের আগ পর্যন্ত সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নামে খোলা একটি ফেসবুক আইডির পোস্টের মাধ্যমে দাবি করা হয়েছে, ‘আগামী ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে বাংলাদেশে সকল পর্নোগ্রাফি সাইট বন্ধ থাকবে। বাংলাদেশ হাইকোর্টের নির্দেশনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, পরবর্তী ছয় মাসের জন্য সকল পর্নোগ্রাফি সাইট ব্লক থাকবে। মূলত যুবসমাজের নৈতিক ও মানসিক বিকাশ সুরক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) ইতিমধ্যেই এই নির্দেশনা কার্যকর করতে শুরু করেছে।

পোস্টের কমেন্টে আইডির পক্ষ থেকে আরও দাবি করা হয়, ‘পর্নোগ্রাফি সাইটগুলি ছয় মাসের জন্য ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে মূলত প্রাথমিক পদক্ষেপ হিসেবে।এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে যাতে আমরা এই সময়কালে পর্নোগ্রাফি সাইটগুলির প্রভাব মূল্যায়ন করতে পারি এবং প্রয়োজনীয় আইনগত এবং প্রযুক্তিগত ব্যবস্থা নিতে পারি। এছাড়াও, এই ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পর্নোগ্রাফি সাইটগুলি এবং অন্যান্য অশ্লীল সামগ্রী বন্ধ করার দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়সীমার পরে, আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারি, যেমন স্থায়ীভাবে সাইটগুলি ব্লক কর ’।
এই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই পোস্ট ভুয়া বুঝতে পেরে অন্যদের সচেতন করেছেন। অনেকে পোস্টটি সত্য মনে করে শেয়ার করেছেন। তবে এই পোস্ট সম্পূর্ণ ভুয়া এবং ফেসবুক অ্যাকাউন্টিও ধর্ম উপদেষ্টার নয় বলে নিশ্চিত করেছেন ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী ইকরামুল হক।
বিজ্ঞাপন
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস