ড. ইউনূসকে হত্যার হুমকি,থানায় জিডি


প্রকাশিত: ০৬:২৬ ৪ অক্টোবর ২০২৫
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়েছেন যুবলীগ নেতা মিঠুন ঢালি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ কার্যক্রমে জড়িত মিঠুন ঢালি সম্প্রতি জাজিরা উপজেলায় আওয়ামী লীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে গোপন বৈঠক করেন। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওই বৈঠকের পর মিছিল-মহড়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এরপর ২৯ সেপ্টেম্বর খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে কুণ্ডেরচর ইউনিয়নের ফিরোজ খাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় আওয়ামী কর্মীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করলেও পরে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করে, যেখানে মিঠুন ঢালিসহ ৬৫ জনকে আসামি করা হয়।
মামলায় ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলাম ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন মিঠুন ঢালি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, “মিঠুন ঢালি নিষিদ্ধ হওয়া আওয়ামী কর্মীদের নিয়ে এলাকায় গোপন বৈঠক করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। আমাকে ও সরকারের উপদেষ্টা মহোদয়কে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। যারা আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




