আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান


প্রকাশিত: ০৪:৩৮ ৩ ফেব্রুয়ারী ২০২৬
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। বিএনপির আদর্শ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা এই দলে যোগ দিয়েছেন বলে জানান নেতাকর্মীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি পথসভায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবুল হোসেনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।
স্থানীয় সূত্র জানায়, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বারসহ সদস্য আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী, জিয়াউল রহমান বেপারীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপির নির্বাচনি পথসভায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
এ সময় দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী আমিনুল আজিজ বাদশা এবং বিএনপি নেতা শেখ মাসুদ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে আবুল হোসেন মেম্বারসহ কয়েকজন নেতা বলেন, গত ১৮ বছর ধরে তারা চেয়ারম্যান ও তার অনুসারীদের দ্বারা নানাভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। বিএনপির আদর্শে উজ্জীবিত হয়েই তারা নেতৃত্বে এই দলে যোগ দিয়েছেন।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাওলাদার বলেন, বিএনপির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন, যা দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে। তিনি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নতুন সদস্যদের স্বাগত জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




