রাঙ্গাবালীতে অবৈধ দুই মাছের ঘের উচ্ছেদ, উদ্ধার ১৪ একর সরকারি খাস জমি


প্রকাশিত: ০১:৩৮ ১৯ অক্টোবর ২০২৫
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা দুটি অবৈধ মাছের ঘের উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার মৌডুবি ইউনিয়নের জাহাজমারা সৈকত সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন জানায়, অভিযানে মোট ১৪ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০ একর জলমহালভুক্ত জমি স্থানীয় জাকির ভূইয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে মাছের ঘের তৈরি করেছিলেন। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে প্রশাসনের নির্দেশে ঘেরের বাঁধ কেটে পানির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা হয়।
এ ছাড়া ইব্রাহীম মাহমুদ লিকন নামে আরেক ব্যক্তির দখলে থাকা ৪ একর সরকারি খাস জমিতে করা ঘেরও উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে তাকে না পাওয়া গেলেও ঘেরের ভেতর থেকে একটি উল্কা ও দুই সেট মাছ ধরার জাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় হস্তান্তর করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, “সরকারি খাস জমি দখলমুক্ত রাখা এবং জলমহালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কেউ সরকারি জমি দখল করে অবৈধ কার্যক্রম চালালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস জমি দখল করে মাছের ঘের স্থাপন করেছিলেন। প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- তেঁতুলিয়ায় পুরোদমে চলছে আমন ধান রোপণ, বাম্পার ফলনের আশায় কৃষক
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রথম সন্তানের জন্মের সুখবর দিলেন অভিনেত্রী সুস্মিতা রায়
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- বন্দর আব্বাসসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- বন্যা পরিস্থিতিতে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা ১৮ জুলাই পর্যন্ত স্থগিত
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- রাত ১.০০ টায় মুখোমুখি আর্জেনটিনা - ইংল্যান্ড
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- সৌদিতে শুটিংয়ের সময় ইসলাম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো
- ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি




