নড়াইলে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম


প্রকাশিত: ১১:১৩ ২৮ অক্টোবর ২০২৫
নড়াইল সদর উপজেলায় খাজা মোল্যা (৩৮) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোয়ালবাথান এলাকার মনি ব্রিকস ইটভাটার পাশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত খাজা মোল্যা সদর উপজেলার ধুড়িয়া গ্রামের মৃত আবু মোল্যার ছেলে। তিনি ইটভাটার পাশে একটি চা ও মুদি দোকান পরিচালনা করেন।
স্বজনদের বরাতে জানা গেছে, দোকান সংক্রান্ত বিষয়ে একই গ্রামের রাজা মোল্যার সঙ্গে খাজা মোল্যার বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে দোকানে চা বিক্রির সময় রাজা মোল্যা ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে খাজা মোল্যার ওপর হামলা চালায়। হামলাকারীরা মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত খাজা মোল্যা অভিযোগ করে বলেন, “রাজা মোল্যা, ইসমাইল শেখ, বিল্লাল শেখ, মনজুর শেখ, বাবু শেখ, লাভু শেখসহ ১০-১৫ জন আমাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। দোকান সরিয়ে নিতে রাজা মোল্যা আমাকে হুমকি দিচ্ছিলেন। দোকান না সরানোর কারণে তারা হামলা চালিয়েছে।”
অভিযুক্ত রাজা মোল্যা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক বাগচি বলেন, “আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।”
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, “মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ





