৪০তম বিসিএস থেকে প্রধান শিক্ষক পদে সুপারিশ প্রাপ্ত ২০৮ জনের নিয়োগ


প্রকাশিত: ১২:০০ ১ সেপ্টেম্বর ২০২৪
৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে চূড়ান্ত সুপারিশ পায়নি এমন ২০৮ জনকে সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ (রোববার) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৪০ তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে উপজেলা/থানা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ২০৮ জনকে নিয়োগ প্রদান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২৯ আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি দেওয়া আছে।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি দেওয়া আছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ

