জবিতে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:২৪ ১৫ জানুয়ারী ২০২৫
সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত জানার জন্য সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন।
গত সোমবার প্রায় ৩৫ ঘণ্টা ধরে চলা অনশন কর্মসূচি শিক্ষামন্ত্রীর আশ্বাসে প্রত্যাহার করা হলেও, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সঙ্গে শহীদ সাজিদ একাডেমিক ভবনসহ অন্যান্য ভবনেও তালা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, যেমন বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সিএসই, ফার্মেসি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এই শাটডাউনে একাত্মতা প্রকাশ করেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে একেএম রাকিব জানান, "শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ে বলা হয়েছে, সেনাবাহিনী কাজ নেবে, তবে এখনো কোনো লিখিত নোটিশ আসেনি। আগামী রবিবারের মধ্যে লিখিত নোটিশ আসতে পারে। এর আগ পর্যন্ত আমাদের শাটডাউন চলমান থাকবে।"
তিনি আরও জানান, আন্দোলনের সময় কোনো ধরনের সহিংসতা হবে না। পরবর্তী সিদ্ধান্ত লিখিত রেজুলেশন পাওয়ার পরই নেওয়া হবে।
উল্লেখ্য, আজকের সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




