কারওয়ান বাজারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৪৮ ২২ জানুয়ারী ২০২৫
টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা বিদেশগামী কর্মীদের বিক্ষোভে উত্তাল হলো রাজধানীর কারওয়ান বাজার মোড়। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি দুপুরের আগেই উত্তেজনাপূর্ণ রূপ নেয়।
বেলা ১১টা ১০ মিনিটের দিকে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
গত বছরের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৮ হাজার কর্মীকে রিক্রুটিং এজেন্টরা ভিসা প্রদান করতে ব্যর্থ হন। এর প্রতিবাদে ‘মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি’ শীর্ষক ব্যানারে এসব কর্মীরা সড়কের ওপর অবস্থান নেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, ভিসা ও কাজের নিশ্চয়তার জন্য গড়ে ৫ লাখ টাকা পরিশোধ করেও তারা মালয়েশিয়া যেতে পারেননি। এদিকে, তাদের দাবি, এখনো রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাওয়া যায়নি।
একজন আন্দোলনকারী বলেন, “৫ লাখ টাকা দিয়েও আমরা মালয়েশিয়া যেতে পারিনি। ঋণ করে চলতে হচ্ছে, পরিবার নিয়ে খুব কষ্টে আছি। জানুয়ারির মধ্যেই আমাদের মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের দাবিও জানাচ্ছি।”
সড়কের উভয় পাশে বিক্ষোভের কারণে যানজট দেখা দেয়। বিক্ষোভকারীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। তবে পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ নিয়ে এখনও কোনো রিক্রুটিং এজেন্ট বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




