বিস্ফোরক মামলায় বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:৪৬ ১০ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে এই মামলার জামিন শুনানি হবে। এদিকে জামিন না পাওয়া তিন শতাধিক বিডিআর সদস্যদের পরিবারের স্বজনরা কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকে অবস্থান করছেন।
সকাল সাড়ে নয়টার পরে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। এ সময় স্বজনরা হাত নেড়ে শুভেচ্ছা জানান তাদের। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। এর আগে গত ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর বিস্ফোরক আইনে জামিন পান ১৬৮ বিডিআর সদস্য।
বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয় ২০১০ সালে। কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম একপ্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। যে কারণে এ মামলার বিচারকাজ ঝুলে যায়।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




