অনুরোধ, গুজবে কান দেবেন না: শামীম ওসমানের ছেলে অয়ন

ফাইল ফটো

প্রকাশিত: ০৬:৫৪ ৩ আগস্ট ২০২৪
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশ। চলমান পরিস্থিতিতে গুঞ্জন ওঠে, সপরিবারে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
তবে গুঞ্জনের পালে হাওয়া লাগার আগেই ভিডিওবার্তা নিয়ে হাজির হয়েছেন তার একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়ন। ভিডিও বার্তায় তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘এইটা যদি থাইল্যান্ড হয়, তা হলে ঢাকা কোথায়?’
শনিবার (৩ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে ভিডিওটি আপলোড করেন অয়ন ওসমান। শুরুতেই তিনি সবাইকে সালাম ও শুভ সকাল জানান।
এরপর বলেন, ‘আমি শুধু একটি কথাই জানতে চাই। এইটা যদি থাইল্যান্ড হয়, তা হলে ঢাকা কোথায়?’ এরপর তিনি আশেপাশের ভবনগুলো ক্যামেরায় দেখান। যদিও এসময় শামীম ওসমানকে দেখা যায়নি।
এর ঠিক বিশ মিনিট পরে একই ভিডিও পুনরায় আপলোড করেন তিনি। সেখানে অবশ্য তাদের সপরিবারে দেশত্যাগের খবর জানানো একটি অনলাইন গণমাধ্যমের স্ক্রিনশটও জুড়ে দেন শেষাংশে। এখানে ক্যাপশনে অয়ন ওসমান লিখেছেন, ‘সকলের কাছে একটাই অনুরোধ গুজবে কান দেবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’
এর আগে গত ৩০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রাইফেল ক্লাবে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন শামীম ওসমান। সভায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, ‘‘সত্যের জয় হয়েছে। এবার আমরাই জিতবো। কিছু ক্ষয়ক্ষতি হবে কিছু লস হবে। বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে এক চুল পরিমাণ নড়ানোর ক্ষমতা ওদের বাবারও নেই। শুধু আমরা যেন প্রস্তুত থাকি।’’
তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবির মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তবে নিশ্চিত থাকেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, ক্ষমতায় থাকবেন। দয়া করে কেউ ফাঁকিবাজি করবেন না। যার যার এলাকা, যার যার অলি-গলি পাহারায় বসতে হবে। যাতে স্বাধীনতাবিরোধী শক্তি বের হতে না পারে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




