মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুইজনের মৃত্যু, জীবিত উদ্ধার ২৪


প্রকাশিত: ১১:৫৩ ১০ মার্চ ২০২৬
রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে ‘এলএ প্লাজা’ নামের ১১ তলা ভবনটিতে আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে আশ্রয় নেন, আবার কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধারকাজে টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে আটকে পড়া মানুষদের নামিয়ে আনা হয়। এ সময় ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরে বিকেল ৪টা ৩৫ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়।
উদ্ধার অভিযানের সময় চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে এক নারী ও এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পুরুষের নাম রাকিব হাসান। তবে নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা ওই ভবনে কেনাকাটা করতে এসেছিলেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহত দুইজনই বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ভবনের তৃতীয় তলায় অবস্থিত একটি স্পা সেন্টার থেকে আগুনের শুরু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- লোকবল নিয়োগ দিচ্ছে ShiftingBD
- এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার, বাড়ছে উত্তেজনা
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন সরকারের সহযোগিতা
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন




