বিমানবন্দর থেকে ফিরোজা, পথে জনতার ঢল


প্রকাশিত: ০১:১৯ ৬ মে ২০২৫
দীর্ঘ চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সড়কপথে গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশ্যে রওনা হন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী ফুল, ব্যানার, প্ল্যাকার্ড এবং স্লোগানের মাধ্যমে তাকে বরণ করে নেন।
রাজপথের দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা কেউ হাতে ফুল, কেউ বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে, কেউ জাতীয় ও দলীয় পতাকা নিয়ে স্লোগান দিতে থাকেন—“খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম”, “খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “তারেক রহমান”, “গণতন্ত্রের পথে চলবো”—এমন সব স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো।

বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সকাল থেকেই বিমানবন্দর সড়ক থেকে গুলশানের ‘ফিরোজা’ পর্যন্ত অবস্থান নেয়। তাদের অনেকেই পিকআপ, বাস কিংবা মাইক্রোবাসে গান-বাজনা চালিয়ে, পতাকা ও ব্যানার হাতে নিয়ে দলীয় নেত্রীকে স্বাগত জানান। কারও কারও মাথায় দেখা যায় দলের লোগোসংবলিত ব্যান্ড বা পতাকা।
যুবদলের কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হক হিমেল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন, এবার বাংলাদেশে গণতন্ত্রও ফিরবে। আমরা রাজপথে আছি এবং থাকবো। '৯০-এর মতো গণআন্দোলনের পথেই আমরা এগোচ্ছি।”
মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক পাভেল বলেন, “খালেদা জিয়ার আগমন আমাদের জন্য আশার আলো। গণতন্ত্রের পথে আমাদের যাত্রা আরও বেগবান হবে। তারেক জিয়া শিগগিরই ফিরবেন, এবং বাংলাদেশ আবারো গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে।”
এদিকে খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রুটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। গুলশানের ফিরোজার চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বাসভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে সেখানে শুধু পায়ে হেঁটে চলাচলের সুযোগ রাখা হয়েছে। নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দীর্ঘ সময় ধরে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান শেষে খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা বিএনপির নেতারা দলের প্রতি তৃণমূলের আস্থার প্রকাশ হিসেবে দেখছেন। তাদের মতে, খালেদা জিয়ার উপস্থিতি আন্দোলনে নতুন গতি আনবে এবং রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




