নিয়ন্ত্রণকক্ষে বারবার জরুরি অ্যালার্মের সংকেতবার্তা !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:৫৭ ২৯ ডিসেম্বর ২০২৪
দক্ষিণ আফ্রিকার একটি বাড়ি থেকে কিছুক্ষণ পরপরই জরুরি অ্যালার্মের সংকেত আসছিল। ওই সংকেত দেখে ওই বাড়ির মালিককে বিপদ থেকে মুক্ত করতে নিরাপত্তা বাহিনীর একটি দলকে সেখানে পাঠানো হয়।
সিকিউরিটি প্রতিষ্ঠান এমআই৭ ন্যাশনাল গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছে, বড়দিনের এক দিন পরই নর্থডেল এলাকার একটি বাড়ি থেকে তাদের নিয়ন্ত্রণকক্ষে বারবার জরুরি অ্যালার্মের সংকেতবার্তা আসছিল। বিষয়টি তাদের চিন্তিত করে তোলে। তারা ভাবছিল, নিশ্চয় কোনো ব্যক্তি বড় কোনো বিপদে পড়েছেন।
বিষয়টি চিন্তা করে তারা দ্রুত ওই বাসায় নিরাপত্তারক্ষীদের কয়েকটি ইউনিট পাঠিয়ে দেয়। সেখানে যাওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের সেবাগ্রহীতার কাছ থেকে যা শুনলেন, তাতে তাঁদের চক্ষু চড়কগাছ।
বার্তায় আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর প্রথম দলটি বাড়ির সামনে আসার পর সেবাগ্রহীতা তাঁদের জানান, তিনি কোনো জরুরি অ্যালার্মের সংকেত দেননি। একটি বানর তাঁর ঘরে ঢুকে ওই জরুরি সংকেত পাঠানোর দূরনিয়ন্ত্রণ বোতামটি চুরি করে নিয়ে গেছে।
ওই ব্যক্তি বলেন, বানরটি বোতাম নিয়ে ঘর থেকে পালিয়ে গেছে। এ কারণে নিরাপত্তাকর্মীরা ওই বোতামের সংকেত পাচ্ছেন। মনে হচ্ছে, বানরটি কোথাও বসে ওই বোতামে চাপ দিচ্ছে।
নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় আরও লিখেছেন, ‘ঘটনাটি বেশ অস্বাভাবিকই বটে। তবে সেবাগ্রহীতা ওই ব্যক্তি দূরনিয়ন্ত্রণ বোতামের ‘চোরকে’ তাড়া করার পক্ষে নন। তিনি ওই ‘লুণ্ঠনকারীকে’ সেই জিনিস নিয়ে নিরাপদে চলে যেতে দিতে চান।
বিজ্ঞাপন
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু