রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে


প্রকাশিত: ১০:৫৪ ২ অক্টোবর ২০২৬
রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ পারমাণবিক জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে আসছে। বিশেষ কার্গো বিমানে করে এই জ্বালানি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি দেশে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে শনিবার (৩ অক্টোবর) তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
পাকিস্তানের আকাশসীমা জটিলতায় এক দিন পিছিয়েছে যাত্রা
এর আগে বৃহস্পতিবারই রাশিয়া থেকে জ্বালানি পরিবহনের পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে এটি আনা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি পরিবহনের জন্য ব্যবহৃত বিশেষ কার্গো বিমানের যাত্রাপথে যেসব দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়, সেসব দেশের অনুমতি প্রয়োজন হয়। রাশিয়া ও বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় বৃহস্পতিবারের ফ্লাইট বাতিল করা হয়।
নতুন পরিকল্পনা অনুযায়ী শুক্রবার বিশেষ কার্গো বিমানে করে জ্বালানি বাংলাদেশে আনা হচ্ছে।
৯ চালানে আসবে রূপপুরের পারমাণবিক জ্বালানি
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রূপপুর প্রকল্পের এই সংবেদনশীল জ্বালানি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে জ্বালানি সরবরাহ করা হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। প্রকল্পটির মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




