দুর্ঘটনায় মৃত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ইবি উপাচার্য


প্রকাশিত: ০২:২১ ২৬ সেপ্টেম্বর ২০২৪
সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীকে দেখতে কুষ্টিয়া সদর হাসপাতালে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। মৃত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ বর্ষের মনির হোসেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব বলেন, আমরা তার মৃত্যুর খবরটি অবগত হয়েছি। কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। আমরা বিভাগের সকলেই তার জন্য শোকাহত।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ নিহতের পরিবারকে স্বান্ত্বনা জানান এবং ধৈর্য ধারণের উপদেশ প্রদান করেন।
নিহতের সহপাঠী ও পারিবারিক সূত্রে জানা যায়, মনিরের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায়। তার বাবার নাম বেল্লাল হোসেন। তিনি দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। পরে বিকেল পৌনে তিনটার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাথায় মারাত্মকভাবে জখম অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’