ইবিতে চার প্রভোস্টসহ প্রশাসনিক ও দাপ্তরিক পদে নতুন ৮ মুখ


প্রকাশিত: ০৫:৫৭ ২৯ সেপ্টেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার হল প্রভোস্টসহ প্রশাসনিক ও দাপ্তরিক পদে নতুন আট জনকে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদেরকে এসব পদে নিয়োগ দেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। আগামী এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে আই. আই.ই.আর-এর পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৩ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
এদিকে পরিবহন প্রশাসক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে শাখার উপ-পরিচালক আনার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে বহাল থাকবেন।
এছাড়া সাদ্দাম হোসেন হল প্রভোস্ট হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বেগম খালেদা জিয়া হল প্রভোস্ট হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান ও শেখ হাসিনা হল প্রভোস্ট হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক ছিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে আগামী এক বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়কে আন্তরিক ধন্যবাদ আমাকে উক্ত পদে নিয়োগ দেওয়ার জন্য। আমি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো। এছাড়া সকল সিনিয়র শিক্ষক, পূর্ববর্তী প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে হলের সার্বিক উন্নয়নে কাজ করবো।'
দায়িত্বের বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, 'আমাকে এই দায়িত্ব দেয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এই সেক্টর থেকে সকল প্রকার অনিয়ম দুর্নীতি দূর করতে আমি সচেষ্ট থাকবো।'
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
