ক্লাস টাইমে শিক্ষার্থীদের আড্ডায় দেখতে চান না ইবি উপাচার্য


প্রকাশিত: ০৭:০৮ ৫ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "ক্লাস টাইমে সব শিক্ষার্থী থাকবে ক্লাসে। শিক্ষার্থীরা দলবেঁধে আড্ডা দিচ্ছে এমনটি দেখতে চাই না। ক্লাস টাইমে সমস্ত ক্যাম্পাস ফাঁকা থাকবে, সব শিক্ষার্থী থাকবে ক্লাসে। এটাই আমার স্বপ্ন।"
শনিবার (০৫ অক্টবর) দুপুর ১২টায় পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে।

আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ ও অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, "পোস্ট-পজিশন অটোমেটিক্যালি আসে। আপনারা এজন্য লালায়িত হবেন না, আপনাদের লক্ষ্য থাকবে একজন ভালো শিক্ষক, ভালো প্রফেসর হওয়া। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না হয়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না।"
তিনি আরো বলেন, একটি দূষিত সমাজে যখন আমি খুব জনপ্রিয় হবো, মনে হবে যে আমিও দূষিত। আর যখন এমন সমাজে আমি অজনপ্রিয় হবো, তাহলে মনে করবেন যে আমি ঠিক কাজটিই করছি।
অনুষ্ঠানে এএসএম কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশের অ্যাম্বাসেডর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এ এস এম) স্টুডেন্ট চ্যাপ্টার বিষয়ে তুলে ধরেন ইবির সভাপতি শোভন সাহা।
বিজ্ঞাপন
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’