ব্যবসায় অনুষদের শিক্ষকবৃন্দ'র সাথে মতবিনিময় ইবি ভিসির


প্রকাশিত: ০৭:৩৮ ৯ অক্টোবর ২০২৪
ব্যবসায় অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (০৯ অক্টোবর) হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় সাবেক ডিন অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক সাইফুল ইসলামসহ অনুষদভুক্ত অন্য বিভাগের সভাপতি ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিভাগের সার্বিক সমস্যা উত্থাপন ও তার যথাযথ সমাধানের বিষয়ে আলোচনা হয়। এছাড়া বিভাগগুলোর উন্নতিতে গবেষণা খাতে গুরুত্ব দেওয়ার কথা বলেন শিক্ষকবৃন্দ।
সভায় ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, উপাচার্য মহোদয়ের কাছে চাওয়া পাওয়া কিছু নেই। আমরা আশা করবো তিনি যে উন্নয়নমূলক কাজ করবেন তা আমাদের সাথে নিয়েই করবেন। তিনি আমাদের সকল সমস্যা উত্তরণের পথ দেখাবেন এটাই প্রত্যাশা।
সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ব্যবসায় অনুষদ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আধুনিক অনুষদ। যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদটি যত উন্নত সেই বিশ্ববিদ্যালয় ততো আধুনিক। সভায় উত্থাপন করা সকল সমস্যা সমাধানে আমি চেষ্টা করবো। আশা করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বই মুখী হবেন এবং সাথে সাথে শিক্ষকরা গবেষণা মুখী হবেন। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্ভুদ্ধ করার বিষয়ে শিক্ষকদের আহ্বান জানান।
বিজ্ঞাপন
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে