ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ


প্রকাশিত: ০১:৪৭ ১০ নভেম্বর ২০২৬
২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ডের চেমসফোর্ডে সম্ভাব্য এই ম্যাচের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। তবে ম্যাচ দুটির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রকাশিত ২০২৭ সালের সূচি অনুযায়ী, আগামী ২৮ মে থেকে ১ জুন লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ।
দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। সর্বশেষ ২০১০ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দেশটিতে গিয়েছিল বাংলাদেশ।
আয়ারল্যান্ড সফরের সূচি এখনো চূড়ান্ত নয়
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে আয়ারল্যান্ডের চেমসফোর্ডে একটি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। দ্রুতই সফরের বিস্তারিত চূড়ান্ত হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট খেলার অভিজ্ঞতা মাত্র দুইবার। প্রথমবার ২০০৫ সালে এবং দ্বিতীয়বার ২০১০ সালে ইংল্যান্ড সফর করে বাংলাদেশ।
২০১০ সালের সফরে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন তামিম ইকবাল। দুটি সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ
- ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১৭ বছরের শাসনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সংসদে বললেন স্পিকার
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- নেতানিয়াহুকে সরানোর পথে বড় সুযোগ, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেনিয়ার ধর্মীয় গোষ্ঠীর নেতার ২০০ বছরের কারাদণ্ড, প্রাণ গেছে ১৯১ জনের
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা




