উপাচার্যের হল পরিদর্শনে ইবি শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত


প্রকাশিত: ০৪:৪৮ ১৭ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ ছুটির দিনে বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হল পরিদর্শন করেছেন। এসময় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন উপাচার্য।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে শেখ রাসেল হলের ডাইনিং, লাইব্রেরি পরিদর্শন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী উপস্থিত ছিলেন।
জানা যায়, উপাচার্য শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন, হলের ডাইনিংয়ের খাবারের মান ঠিক আছে কিনা, লাইব্রেরিতে পর্যাপ্ত বই আছে কিনা, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া ও প্রত্যাশা ব্যক্ত করেন।
শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী অর্নব হাসান বলেন, আমাদের খুব ভালো লাগা কাজ করছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের হল পরিদর্শন করেছেন। আমাদের দীর্ঘদিন ধরেই অনেক দাবি দাওয়া ছিলো, হল প্রভোস্ট না থাকায় সেই দাবীগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছাতে পারিনি। কিছুদিন আগেই আমাদের প্রভোস্ট নিয়োগ হয়েছে, শিক্ষার্থীদের সাথে উনার মতবিনিময়ের কথা থাকলেও তার আগেই ভিসি স্যার আমাদের সাথে এসে দেখা করেছেন। এটা দেখে সাধারণ ছাত্র হিসেবে আমরা উচ্ছ্বাসিত। আমাদের কিছু দাবি ভিসি স্যারের নিকট উত্থাপন করি। যেমন: হলের রিডিং রুমের জায়গা খুবই কম তাই টিভি রুমটা পার্টিশন করে সেখানে রিডিং রুমের ব্যবস্থা করা, খাবারের মান ও স্বাদ পরিবর্তনে রাধুনী পরিবর্তন করা, হলের ফিসগুলোতে হিসেবের স্বচ্ছতা যেন থাকে।
হল পরিদর্শন ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্য তৎক্ষনাৎ পরিবর্তনের আশ্বাস দেন। এই দাবি-দাওয়া যদি কয়েকদিনের মধ্যে পূরণ না হয় তাহলে পুনরায় শিক্ষার্থীদের সাথে বসার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- নভেম্বরেই ফিনালিসিমায় মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন
- আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস