সংবাদ সম্মেলনে বন্যার্তদের জন্য ৬ কোটি টাকা দেয়ার ঘোষণা এসএসএস’র


প্রকাশিত: ০৫:৪১ ২৮ আগস্ট ২০২৪
সাম্প্রতিক দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৬ কোটি দেয়ার ঘোষণা দিয়েছে টাঙ্গাইলের বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)। এ লক্ষে মঙ্গলবার প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে এসএসএস-এর প্রধান কার্যালয় টাঙ্গাইল সংবাদ সম্মেলনে এ জন্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের সিনিয়র পরিচালক সন্তোষ চন্দ্র পাল বলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ আশপাশের অনেক জেলার বেশিরভাগ এলাকা পানির নিচে রয়েছে। এতে মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে এসএসএস বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সহায়তায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেয়া হয়েছে। আর বাকি ৫ কোটি টাকা সরাসরি বন্যার্তদের ত্রাণ সহায়তায় ব্যায় করা হচ্ছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে এক দিনের বেতন ও প্রতিষ্ঠানের বাজেট থেকে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে এসব বন্যা কবলিত এলাকায় ১০ হাজার প্যাকটে দেয়া হবে। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ডাল ১ কেজি, তৈল ১ লিটার, চিনি, চিড়া, লবন, বিষ্কুট, খেজুর এবং শিশুদের জন্য গুড়া দুধ, খাবার স্যালাইন, মোমবাতি ও লাইটার ইত্যাদি রয়েছে। গত বৃহস্পতিবার থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে । এছাড়াও চলমান ক্ষুদ্র অর্থায়ন ঋণের পাশাপাশি দুযোর্গ কাটিয়ে ওঠার জন্য সহজশর্তে ৩০ কোটি দুর্যোগকালীন ও সাহস ঋণ প্রদানের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের যুগ্ম-পরিচালক আমিনুল ইসলাম খান, উপ-পরিচালক এসএম ইয়াহিয়া, সহকারী পরিচালক শামছুল আরেফীন এবং সহকারী পরিচালক ফয়সাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান



