দেলদুয়ারে ইউপি চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ


প্রকাশিত: ০৪:৩৩ ৪ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার সকাল ১১টায় দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন পরিষদের সামনে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এলাকার জনসাধারণ তার বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবী করেছেন।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফাজিল হাটী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল হক ছাড়াও বক্তব্য রাখেন নুরুল ইসলাম, মাসুদুর রহমান, শফিকুল ইসলাম, সেন্টু মিয়া, লুৎফর রহমান, রফিক মিয়া, জাফর মিয়া, শাহিন মিয়া, মাসুদ মিয়া, আবুল কালাম প্রমুখ।
মানববন্ধনে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে বিগত সরকারের পতন হয়েছে। এখন বিগত সরকারের অবৈধ নির্বাচনে অংশগ্রহন করে যারা এই ইউনিয়ন পরিষদকে কুষলিত করছে তাদের দ্রুত পদত্যাগ দাবী করছি”।
ফাজিলহাটী ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আজিজুল হক বলেন, অবৈধ সরকারের আমলে অবৈধ নির্বাচনে শওকত আলী জাল ভোটে পাশ করে ইউনিয়নের নামে অনেক পজেক্ট এনে কাজ না করেই টাকা উত্তোলন করেছে। বিজিবি, বিধবা কার্ড,মাতৃত্ব ভাতাসহ বিভিন্ন খাতে থেকে শওকত চেয়ারম্যান অবৈধ পন্থায় টাকা উত্তোলন করেছেন জনসাধারণের ক্ষতি করেছে। আমরা তার পদত্যাগ চাই।
শফিকুল ইসলাম বলেন, ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের ফলে খুনি হাছিনার দেশ ত্যাগে এদেশে নতুন বাংলাদেশ ফিরে এসেছে। কিন্তু তার অন্যায় কাজের দোসর শওকত আলী এখনও ইউনিয়ন পরিষদের পবিত্র স্থানে রয়ে গেছে। জাল ভোটে পাশ করা শওকত চেয়ারম্যান দ্রুত পদত্যাগ দাবী করছি।”
এছাড়া মিছিল ও মানবন্ধনে অংশগ্রহনকারী জনসাধারণের বক্তব্য থেকে জানা গেছে “চেয়ারম্যান মোঃ শওকত আলী আওয়ামী লীগ সরকারের আমলে জাল ভোটে পাশ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন খাতে দুর্নীতি করেছেন।”
এসময় মানবন্ধনে তিনশতাধিক জনসাধারণ ও বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




