টাঙ্গাইলে দূর্গাপুজা শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে পুলিশের মতবিনিময়


প্রকাশিত: ০৭:৪৮ ৯ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
এ সময় বক্তব্যে তিনি বলেন, দুর্গাপুজাকে কেন্দ্র করে অশুভ শক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে সেজন্য যার যার অবস্থানে সর্তক থাকতে হবে। প্রতিটি পুজা মন্ডপ ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। অন্য যে কোন বছরের তুলনায় এ বছর আরো বেশী জাকজমকপুর্ণ ও শান্তিপুর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উপ-পরিচালক রমেশ চন্দ্র সরকার, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ গুন ঝন্টু জেলা পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তবৃন্দ, জেলা পুজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেশ পাল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- খনিধসের ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর জীবিত শ্রমিক উদ্ধার
- দেশের প্রথম ৪০ তলা স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’ এখন ব্যবহারের জন্য প্রস্তুত
- দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া
- ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা!
- যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে বন্ধই থাকবে হরমুজ প্রণালি: ইরানের কঠোর হুঁশিয়ারি
- অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ওষুধ কোম্পানি
- ইরানের পারমাণবিক শক্তি নিয়ে কথা বলার ট্রাম্প কে?: পেজেশকিয়ান
- ইউরেনিয়াম ইস্যুতে আলোচনার দরজা বন্ধ করল ইরান
- বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু
- আবার ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরান
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া





